////

বান্দরবানে ৪০ ঘনফুট অবৈধ কাঠ আটক

8 mins read

বান্দরবানে কাঠের বৈধ চালানের আড়ালে অবৈধ কাঠ পরিবহনের চেষ্টার অভিযোগে প্রায় ৪০ ঘনফুট কাঠ আটক করেছে বান্দরবান সদর জোন। আটক কাঠের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বন বিভাগ।

সোমবার (১০ আগস্ট) বান্দরবান সদর জোনের নিয়মিত নজরদারির অংশ হিসেবে নদীপথে পরিবহন করা একটি কাঠের চালান সন্দেহজনক মনে হলে উজানি পাড়া কাঠের ফিল্ডে কাঠ উত্তোলনের সময় তা আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাঠ ব্যবসায়ী আব্দুল্লাহ আল আরমান কাগজপত্রের আড়ালে আনুমানিক ৪০ ঘনফুট কাঠ নদীপথে পরিবহনের চেষ্টা করছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নজরে আসার পর বান্দরবান সদর জোনের সদস্যরা চালানটি আটক করে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করেন। পরে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা চালানের কাগজপত্র, কাঠের ধরন, পরিমাণ ও বৈধতা যাচাই করেন। যাচাই ও পরিমাপ শেষে চালানটিতে ৪০ ঘনফুট অবৈধ কাঠ শনাক্ত করা হয়। বন বিভাগের হিসাব অনুযায়ী, আটক কাঠের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় কাগজপত্রের আড়ালে অবৈধ কাঠ পরিবহনের বিষয়টি প্রতীয়মান হওয়ায় বন বিভাগের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বান্দরবানের বনজ সম্পদ সংরক্ষণ, অবৈধভাবে কাঠ আহরণ ও পরিবহন বন্ধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বান্দরবান সদর জোনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বয়ে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version