////

বিয়ানীবাজারে ভাসুরে ছুরিকাঘাতে গৃহবধূ খুন

6 mins read

বিয়ানীবাজার ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধূ খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব খলাগ্রামের শফিক উদ্দিন তার প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রী কে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়। নিহতের মহিলার নাম স্বপ্না বেগম (৪৪)।

স্থানীয়রা জানান, শফিক উদ্দিন বাড়িতে গৃহ নির্মাণের কাজ করাচ্ছেন। তিনি তার প্রবাসী ছোট ভাই আব্দুল মানিকের ঘরের একটি লিন্টার নিজের প্রয়োজনে আংশিক ভাঙতে চাইলে তার স্ত্রী স্বপ্না বেগম তাতে বাঁধা দেন। এ নিয়ে দু পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাসুর শফিক উদ্দিন উত্তপ্ত হয়ে চুরি দিয়ে স্বপ্না বেগমকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

এ বিষয়ে জানতে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলামকে কল করলে তিনি জানান, বর্তমানে তিনি একটি জরুরী কাজে আছেন পরে বিস্তারিত জানাবেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version