/

ভোমরায় ভারতীয় ট্রাক ড্রাইভার-খালাসিদের মধ্যে সংঘাত, আমদানি-রপ্তানি বন্ধ

6 mins read

ভারতীয় ট্রাক ড্রাইভারখালাসিদের মধ্যে সংঘাতের জেরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সবধরনের আমদানিরপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল থেকে এই স্থলবন্দরে আমদানিরপ্তানি বন্ধ করে দেওয়া হয়।

এর আগে সোমবার (১৭ অক্টোবর) রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় স্থানীয় সন্ত্রাসী সাদ্দাম বাহিনীর হাতে ভারতীয় ট্রাক ড্রাইভার ও খালাসিদের মারধরের ঘটনা ঘটে। এ সময় ভারতীয় ট্রাক বাবলু সরদার (৪৩) রাজু সরদার, প্রবীর সরদার, জহিরুল ও সত্য মন্ডলসহ ৮জন ভারতীয় নাগরিক আহত হন। ভাঙচুর করা হয় কয়েকটি ট্রাক।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাজী নওশাদ দেলোয়ার রাজু বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ট্রাক ড্রাইভারদের মারধরের অভিযোগ এনে ভারতীয় ট্রাক ড্রাইভার ও খালাসিরা ধর্মঘট শুরু করে। বিষয়টি নিয়ে দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে। আশা করি দ্রুত আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, ইতোমধ্যে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version