///

মাধবপুর সীমান্তে বাংলাদেশি যুবক আটক

6 mins read

অবৈধ ভাবে ভারত গিয়ে মাধবপুর সীমান্ত দিয়ে ফেরার পথে রাজশাহীর এক যুবক টহল বিজিবির হাতে আটক হয়েছেন। ধৃত মো. বাবু আলী রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার তাজেন্দ্রপুর গ্রামের আলম আলীর ছেলে।

মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলার রামনগর সীমান্ত থেকে হবিগঞ্জ ব‍্যাটালিয়ন ৫৫ মনতলা কোম্পানির টহল দল তাকে আটক করে।

এসময় বিজিবি তার হেফাজত থেকে শুস্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা কাপড়সহ বিভিন্ন মালামাল জব্দ করে।

বিজিবি ও পুলিশ জানান, প্রায় সাত মাস আগে বাবু আলী বিনা পাসপোর্টে কাজ করার জন্য অবৈধ পথে রাজশাহীর একটি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। সেখানে দীর্ঘ সময় অবস্থান করে মঙ্গলবার মাধবপুরের রামনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। গোপন সংবাদে এ খবর জানতে পেরে টহল বিজিবি তাকে আটক করে।

মঙ্গলবার দুপুরে মনতলা কোম্পানির নায়েক মো. সাজ্জাদ হোসেন বাদী হয়ে এব‍্যাপারে থানায় একটি মামলা দায়ের করেন। বাবু আলীকে মাধবপুর থানা পুলিশে সোপর্দ করেছে বিজিবি। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত‍্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version