//

লোডশেডিংয়ে বর-কনে পরিবর্তন!

7 mins read

লোডশেডিংয়ে বর-কনে পরিবর্তন!

লোডশেডিংয়ের জেরে পরিবর্তন হল কনে! অন্ধকারে বউয়ের বোনের গলায় মালা দিলেন পাত্র। পরে জানাজানি হলে বিয়ের আনন্দই মাটি। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের।

ইন্ডিয়া টুডের খবরে জানা যায়, রোববার মধ্যপ্রদেশের উজ্জয়িনীর আসলানা গ্রামে রমেশলাল নামের এক ব্যক্তির দুই কন্যার বিয়ে হয় একই আসরে। স্বভাবতই উপস্থিত ছিলেন আত্মীয় থেকে পাড়া-প্রতিবেশী। কিন্তু আচমকা বিদ্যুৎ চলে যায়। তার ফলে ঘটে বেজায় বিপত্তি।

দুই বোন নিকিতা ও কারিশ্মার বিয়ে হচ্ছিল দুটি আলাদা পরিবারের যুবক দানগওরা ভোলা ও গণেশের সঙ্গে। দুই কনের পরনে ছিল একই ধরনের পোশাক, সাজগোজও একই রকম। পুরোহিত বিয়ের রীতি-রেওয়াজ শুরু করছেন, এমন সময় লোডশেডিং। অন্ধকারেই এক জোড়া কনে ও বরকে আনা হয় বিয়ের মণ্ডপে। মন্ত্রপাঠ, মালাবদলসহ অন্যান্য নিয়মও পালিত হয়। সাত পাকে বাঁধা পড়েন যুগল। তবে বিয়ের আসর আচমকা অন্ধকারে ডুবতেই ভুল কনের গলায় মালা দিলেন ভুল বর।

লোডশেডিংয়ের কারণে ঘটল এমন বিপত্তি; যা নিয়ে পরে হুলুস্থুল কাণ্ড। ঘটনা জানতে পারা যায় অনেক পরে। রীতি রেওয়াজ শেষে বর-বধূ ঘরে ফিরে ঘোমটা খুলতেই চমকে যান উভয়েই। এরপর তিন বাড়িতে শুরু হয় হুলুস্থুল কাণ্ড। তবে দুই জোড়া যুগলই ব্যাপারটা সামলে নেন। তাঁরা জানান, এই বিয়ে নাকচ। নিয়ম মেনে ফের বিয়ে করবেন তাঁরা। পরদিন নিয়ম মেনে আবারও বিয়ে হয় তাঁদের।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version