///

শ্রীপুর কোয়ারী নিয়ে প্রকাশিত সংবাদের ভিন্নমত পোষণ করছে উপজেলা আওয়ামীলীগ

8 mins read

শ্রীপুর কোয়ারী নিয়ে প্রকাশিত সংবাদের ভিন্নমত পোষণ করছে উপজেলা আওয়ামীলীগ

দৈনিক শুভ প্রতিদিন ও দৈনিক একাত্তরের কথা সহ ভিবিন্ন অনলাইন পোর্টালে ”শ্রীপুর পাথর কোয়ারী নিয়ে প্রকাশিত সংবাদ ভিন্নমত পোষণ” করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ ৷

তিনি বলেন, ১৭ মার্চ শুক্রবার দৈনিক শুভ প্রতিদিন ও দৈনিক একাত্তরের কথা প্রত্রিকা সহ কয়েকটি অনলাইন পোর্টালে শ্রীপুর পাথর কোয়ারী নিয়ে প্রকাশিত সংবাদ গুলো সভাপতির দৃষ্টিগোচর হলে তিনি সংবাদের ভিন্ন মত পোষণ করেন ৷

তিনি বলেন, প্রকাশিত সংবাদ দুই আওয়ামীলীগ নেতার কথা বলা হয়েছে ৷ এখানে সুষ্পষ্ট করা হয়নি আওয়ামিলীগের কোন দুই নেতা জড়িত রয়েছেন ৷ প্রকাশিত সংবাদের খোঁজ নিয়ে যানা যায় শ্রীপুর কোয়ারীর পাথর উত্তোলনের সাথে উপজেলা আওয়ামীলীগের কোন নেতার সম্পৃক্ততা নেই এবং স্থানীয় মন্ত্রীর নাম ভাঙ্গীয়ে চাঁদা উত্তোলনের সুযোগ নেই ৷ খোঁজ নিয়ে জেনেছি একটি চক্র কোয়ারী হতে কিছু সংখ্যাক পাথর চুরি করে উত্তোলন করছে ৷ শ্রীপুর কোয়ারী হতে পাথর চুরি বন্দ রাখতে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাচ্ছি ৷

জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সম্মানহানী করতে কুচক্রী মহল অপচেষ্টা করছে ৷ উপজেলা আওয়ামীলীগ কর্মহীন শ্রমিকদের কর্মের মাধ্যমে তাদের মুখে হাঁসি ফুটাতে নিরলস চেষ্টা করে যাচ্ছে ৷ আমার উপজেলা আওয়ামীলীগের কোন নেতা পাথর উত্তোলনের সাথে জড়িত নয়৷ আমি প্রকাশিত সংবাদের ভিন্নমত প্রকাশ করছি ৷

কামাল আহমদ
সভাপতি
বাংলাদেশ আওয়ামীলীগ, জৈন্তাপুর উপজেলা শাখা ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version