///

সিলেটে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে যুবক ফিরলেন লাশ হয়ে

9 mins read

সিলেট শহরতলির টুকেরবাজার এলাকার পীরপুরে সুরমা নদীর পার থেকে আব্দুল কাদির (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ মে বুধবার দুপুর ১২টার দিকে জালালাবাদ থানাপুলিশ লাশটি উদ্ধার করে। আব্দুল কাদির সিলেটের জালালাবাদ থানার মইয়ারচর গ্রামের মৃত নাছির খান পুতুলের ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে সিলেট নগরীর কানিসাইল এরাকার মারজান মিয়ার কলোনিতে ভাড়াটে থাকতেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা পীরপুর গ্রামের সালাম মেম্বারের বাড়ির পাশে সুরমা নদীতে আব্দুল কাদিরের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। দুপুর ১২টার দিকে জালালাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরমা নদীর উত্তরপাড় হতে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠায়।

কাদিরের স্ত্রী মাছুমা বেগমের বরাত দিয়ে পুলিশ জানায়, কাদির তার স্ত্রী ও শিশু সন্তান নিয়ে কানিসাইল এলাকার মারজান মিয়ার কলোনিতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করতেন। ১০ মে মঙ্গলবার ভোর ৫টার দিকে কাদির প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে আর ফিরে না আসায় তার স্ত্রী সিলেট কোতয়ালি থানায় নিখোঁজ ডায়েরি আবেদন করে ৷ নিখোঁজের একদিন পর কাদিরের লাশ মিললো তারই এলাকায় সুরমা নদীতে।

এদিকে, এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। জালালাবাদ থানার ওসি তদন্ত বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। তবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version