////

সিলেট গ্যাস ফিল্ডস লি:’র কর্মচারীদের বদলি’র আদেশ প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

16 mins read

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড-এর প্রধান কার্যালয়ে কর্মরত স্থানীয় কর্মচারীদের হয়রানি মুলক বদলী’র আদেশ স্থগিত ও পত্যাহারের দাবি জানিয়ে এক প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়েছে।

গত ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট গ্যাস ফিল্ড লিঃ পানিছড়াস্থ প্রধান কার্যালয় গেইট সম্মুখে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় চিকনাগুল ও ফতেপুর ইউনিয়ন বাসির উদ্যােগে আয়োজিত প্রতিবাদ সভায় এখানে কর্মরত ৭ জন কর্মচারীদের বদলি’র আদেশ স্থগিত ও প্রত্যাহারের দাবি জানানো হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অযৌক্তিক ভাবে হয়রানি মুলক ভাবে প্রধান কার্যালয় থেকে বিভিন্ন কার্যালযে তাদেরকে বদলি করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক , আমরা দেখেছি গত চার বছর ধরে এই ভাবে একটি শ্রমিক সংগঠনের নেতৃত্বে কর্মচারীদের বদলি করে কোম্পানীর সাথে কর্মচারী ও আমাদের একটা বিরোধ সৃষ্টি করা হচ্ছে।

এছাড়া কোম্পানিতে জনবল নিয়োগের ব্যাপারে স্থানীয়দের কোন অগ্রধিকার এবং সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করা হচ্ছেনা। আমরা জৈন্তাপুরের শান্তি প্রিয় মানুষ আমাদের অঞ্চলের কর্মরত কর্মচারীদের বদলি প্রত্যাহার করে পুনরায় তাদেরকে প্রধান কার্যালয় পদায়নসহ সকল দাবী বাস্তবায়ন করতে কোম্পানির প্রতি আহবান জানান হয়।প্রতিবাদ সভা চলাকালে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সভাস্থলে এসে বদলি প্রত্যাহার ও এলাকাবাসীর সকল বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলেন। তিনি বদলীর আদেশ প্রত্যাহার সহ চুক্তিভিত্তিক নিয়োগকৃত স্থানীয়দের চাকুরী স্থায়ীকরণ সহ বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন।

উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ,সহ-সভাপতি আলাউদ্দিন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, সাবেক চেয়ারম্যান আবদুল মতিন, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মুহিবুল হক, চিকনাগুল ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিক আহমদ, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মন্নান, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম মতি, সোহেল রানা, সমাজসেবী শামসুজ্জামান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইউপি সদস্য শরিফুল ইসলাম, কামাল আহ্মেদ আশিক উদ্দিন।

এদিকে এ বিষয়ে গত বোরবার উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ ও চিকনাগুল ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিক আহমদ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমানের সাথে দেখা করে বদলী প্রত্যাহারের অনুরোধ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version