//////

সিলেট ব্যাটালয়িন (৪৮ বিজিবি) কর্তৃক ১ কোটি ৪৫ লক্ষ টাকার চোরাচালান পণ্য আটক

6 mins read
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় হতে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চোরাচালান পণ্য আটক করে।
৯ ফেব্রুয়ারি রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী তামাবিল, বিছনাকান্দি, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, দমদমিয়া এবং বাংলাবাজার বিওপি কর্তৃক গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় থ্রী পিস, মেডিসিন, মহিষ, বডি স্প্রে, স্কিন সাইন ক্রিম, চিনি, চকলেট কমলা, ফুচকা, অলিভ অয়েল, বিড়ি এবং চোরাচালান পন্য আটক করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৪৫লক্ষ ৬৫হাজার ৬শত টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. নাজমুল হক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালান পন্য আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version