

সুনামগঞ্জ আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক হয়েছে সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
দুপুরে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এছাড়াও সদ্য সাবেক সভাপতি সংসদ মুতিউর রহমানকে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা ও সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে জাতীয় পরিষদ সদস্য হিসেবে ঘোষানা করেন কাদেন।
উল্লেখ সর্বশেষ ২০১৬ সালেন ২৫ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল। ৭ বছর পর সেই একই মাঠ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয় আজ। সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


