//

সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

7 mins read

দিনাজপুরের বিরামপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামীস্ত্রীসহ দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে অপর ট্রাকের হেলপার নিহত হয়েছেন। বিরামপুর থানার (ওসি) সুমন কুমার মহন্ত জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা বিরামপুর থানার এসআই বাবুল হোসেন জানান, বুধবার (৭ ডিসেম্বর) সকালে বিরামপুরের টাটকপুর নামক স্থানে মহাসড়কের উপর দিনাজপুরগামী বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, দিনাজপুর রেল কলোনী এলাকার লোকমান হোসেনের ছেলে সোহেল রানা (৩৭) ও সোহালের স্ত্রী সেলিনা (২৮)।

নিহতের স্বজনরা জানান, জমি কেনার জন্য লক্ষাধিক টাকাসহ স্বামী-স্ত্রী মোটরসাইকেলে বিরামপুরে যাচ্ছিলেন। যাত্রাপথে সড়কে বাসের চাপায় তারা নিহত হয়েছেন।

অপর ঘটনার বিরামপুর থানার তদন্তকারী কর্মকর্তা নিহার রঞ্জন রায় জানান, গভীর রাতে মহাসড়কের ব্র্যাক অফিসের পার্শ্বে দাঁড়িয়ে থাকা একটি বালুর ট্রাক্টরকে দিনাজপুর থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার সাকিল (১৮) নিহত হয়েছে। সে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ঘাগরাটা গ্রামের কছিমদ্দিনের ছেলে। ফুলবাড়ি থানা পুলিশ ঘাতক বাস আটক করেছে। দুর্ঘটনা কবলিত ট্রাক রাস্তার পাশে পড়ে রয়েছে।  এ খবর লেখা পর্যন্ত নিহত ৩ জনের লাশ বিরামপুর হাসপাতালে ছিলো।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version