

কে এই সুহোল তাজ ? সারী নদীতে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন ? তার দাবী নদী খননে সিলেটের ডিসির সাখে ডিড রয়েছে৷ উপজেলা প্রশাসন কিছুই জানেন না !
ভিডিও দেখুন এই লিংকে
সারী নদীতে পানি বহমান অতচ সারী নদী খননে নাকি উনার সাথে ডিসি মহোদয়ের ডিড হয়েছে ৷ কিন্ত সারী নদীর অন্যতম শাখা নদীর বড়নয়াগাং এর সারী মুখ হতে লক্ষীপ্রসাদ খেয়া ঘাট পর্যন্ত ১০ কিলোমিটার নদী শুকিয়ে পানি হীন ৷ এছাড়া বড়নয়াগাং নদীর বালু পাশ্ববতী হাজার হাজার একর ফসলী জমি বালু উঠে মরুভূমিতে পরিনত হচ্ছে দীর্ঘদিন হতে খননের দাবী জানালেও সরকার ব্যবস্থা নিচ্ছে না ৷ কিন্তু সারী নদী খননের দরকার না থাকার পরও সোহেল তাজ গংরা কি করে খননের অনুমতি পেল জানেন না উপজেলা প্রশাসন ৷ গ্রামবাসী গুটি কয়েক ব্যক্তির সাথে পরামর্শ করে ভূল ব্যাখ্যা করে বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলন শুরু করেন সোহেল গংরা ৷ এদিকে শক শত নৌকা শ্রমিকরাও বাধাঁ সৃষ্টি করে ৷

বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থল কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সারী নদীর ঘাটে গেলে দেখাযায় সোহেল তাজ গংরা বালু উত্তোলন কার্যক্রম প্রস্তুতি নেন৷ তাদের কাছে নদী খননের অনুমতির কাগজ দেখতে চাইলে তারা কোন কাগজ দেখাতে পারেন নাই বরং নানা ভাবে কাগজ দেখানোর নামে অর্থের বিনিময়ের চেষ্টা চালান৷ এসময় সোহেল তাজ লালাখালে অবস্থান করলে তিনি সামনে আসেননি ৷
অপরদিকে স্থানীয় এক ইউপি সদস্যের মোবাইল ফোনে সোহেল তাজ জানান, উপজেলা প্রশাসনের সাথে কাগজ পত্র দেখানোর কোন সুযোগ নেই সরাসরি ডিসির সাথে নদী খননের ডিড রয়েছে ৷

এবিষয়ে জানতে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, ডিসি মহোদয় খননের অনুমতি দিলে স্থানীয় প্রশাসন অবহিত থাকার কথা ৷ অতএব যে নদীতে পানি বহমান এবং পানি চলাচলে কোন প্রতিবন্ধকতা নেই সেই সারী নদীতে ড্রোজার মেশিন কিংবা বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের সুযোগ নেই ৷
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম জানান, সারী নদী খননের কোন প্রকার অনুমতি ডিসি স্যারের নিকট হতে হয়েছে আমাদের জানা নেই ৷ বা এরকম কোন নির্দেশনা আমাদের নিকট আসেনি ৷ ড্রেজার কিংবা বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের সুযোগ কোন অবস্থায় নেই ৷ সারী নদী ইজারা দেওয়া আছে যাহা মেনুয়েল পদ্ধতীতে বালু পাথর আহরণ করা হবে ৷ তবে যান্ত্রীক ভাবে সোহেল তাজ গংরা বালু উত্তোলন করলে এটা সম্পূর্ণ বেআইনি ৷ আমি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করব বলে জানান ৷


