///

শায়েস্তাগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিস থেকে নতুন বই বিতরণ

5 mins read

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রতি বছরের ন্যায় এবারো উপজেলার সকল বিদ্যালয় ও একাডেমি স্কুল পর্যায়ে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে ।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে ঐতিহ্য বাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজনে সারাদেশের ন্যায় শায়েস্তাগঞ্জ উপজেলার সকল বিদ্যালয় ও একাডেমি স্কুল পর্যায়ে শিক্ষকদের উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া বিনামূল্যে নতুন বই শিক্ষকদের হাতে তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুর রহমান।

নতুন পাঠ্য পুস্তক বই বিতরণ করার সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গাজিউর রহমান ইমরান, উপজেলা একাডেমি সুপার ভাইজার জগদীশ দাশ তালুকদার, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবিদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. জালাল আহমেদ আখলাক উদ্দিন মনসুর।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version