//

আটপাড়ায় শ্মশান ঘাট ভাংচুরের অভিযোগ

7 mins read

নেত্রকোনার আটপাড়ার শ্রীপুর চারিগাতিয়ায় রাতের আাঁধারে শ্রীপুর চারিগাতিয়া শ্মশান ঘাটের চিতা ভাংচুরের অভিযোগ উঠেছে৷ স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার রাতে কোন এক সময়ে কে বা কারা শ্মশানঘাটের চিতা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে৷ শ্মশানঘাটের সভাপতি টুটন কর্মকার বলেন খুব কষ্ট করে সাহায্য সহযোগিতা নিয়ে শ্মশানের কাজ শুরু করি৷

গতকাল রাতে কে বা কারা শ্মশানের চিতা ভেঙ্গে ফেলে। এতে করে আমাদের ধর্মীয় অনূভূতিতে মারাত্মকভাবে আঘাত লেগেছে। শ্মশান ঘাট ভাঙ্গা নিয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে বলেও জানান তিনি। তিনি আরোও জানান, কারা এই শ্মশান ঘাট ভেঙ্গেছে তা কিছু এখনো জানা যায়নি। এটা কে ধর্মীয় সহিংসতা বলা যায়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, ইউপি সদস্য আক্কাস মিয়া, বীরমুক্তিযোদ্ধা জুবেদ আলী প্রমুখ।

এ ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম তীব্র নিন্দা এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান।

এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ, থানার সেকেন্ড অফিসার জিয়া উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version