

জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। বিকাল সাড়ে ৪টায় সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম এর সভাপতিত্বে সহকারী শিক্ষিকা শারমীন আক্তার সীমুর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল হাই, সাবেক ইউপি সদস্য আব্দুস শুক্কুর ৷


