///

জৈন্তাপুর ভারতীয় মোবাইল ফোনের চালান আটক করেছে বিজিবি

7 mins read

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোনের বড় চালান আটক ৷

বিজিবি সুত্রে জানাযায়, ৭ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টায় জৈন্তাপুর উপজেলার শ্রীপুর মোকামপুঞ্জি এলাকায় ৪৮ বিজিবি’র শ্রীপুর ক্যাম্পের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ভারতীয় আইফোন, শাওমী, ওয়ানপ্লাস সহ বিভিন্ন ব্যান্ডের ১৯৪ টি মোবাইল ফোনর চালান আটক করে৷ এসময় বিজিবির উপন্থিতি টের পেয়ে চোরাচালান চক্রের সদস্যরা মোবাইল ফোনের চালান ফেলে পালিয়ে যায়৷ বিজিবি পরিত্যাক্ত অবস্থায় ফোনের চালান ক্যাম্পে নিয়ে যায় ৷

সচেতন মহল বলেন, বিভিন্ন সময় মিডিয়ার বিভিন্ন সংবাদের প্রেক্ষিতে জানাযায় সীমান্তের বিভিন্ন পথ ব্যবহার করে কোটি কোটি টাকার ভারতীয় মোবাইল হ্যান্ড সেট বাংলাদেশে প্রবেশ করছে৷ বিজিবি চোরাইপথে ভারতীয় মোবাইল ফোনের চালনা আটক করতে নানা ভাবে তৎপরতা চালায়৷ অবশেষে চালন আটকের করতে সক্ষম হয়৷

শ্রীপুর কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মকবুল হোসেন বলেন, বিজিবি টহল জোরদার থাকায় ভারতীয় মোবাইল সেটের বড় চালনা আটক করা সম্ভব হয়েছে৷ আমাদের অভিযান অব্যাহত রয়েছে ৷ আটক মোবাইলের চালানটি উদ্বর্তন কর্মকর্তার নিদেশে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version