//

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন সাহাবুদ্দিন চুপ্পু

5 mins read

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি ঘোষণা করেছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের এ ঘোষণা দেন কাজী হাবিবুল আউয়াল।

গতকাল রবিবার রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিন চুপ্পুর মনোনয়নপত্র নির্বাচনি কর্তার কাছে জমা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আজ সোমবার দুপুরে মনোনয়নপত্র দুটি বাছাই করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। একাধিক প্রার্থী না থাকায় এ পদে ভোটের প্রয়োজন হলো না।

সিইসি হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনী কর্মকর্তা হিসেবে একটি মনোনয়নপত্র গ্রহণ করেছি। আরেকটি মনোনয়নপত্র গ্রহণের আবশ্যিকতা সেই কারণে ছিল না। মো. সাহাবুদ্দিনকে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আজকেই প্রজ্ঞাপন আমরা পাঠিয়ে দেবো।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version