//

গোয়াইনঘাটে ৯ জুয়াড়ি পুলিশের খাঁচায়

8 mins read

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম সহ ৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল আল আমিন (২৫), রুবেল আহমদ (৩০), গৌছ উদ্দিন (৩২), সমছু উদ্দিন (২৮), শামীম আহমদ (৩৫), আব্বাছ আলী (৩৫), আলিম উদ্দিন (৩০), মাসুক আহমদ (৩৮), জিয়াউর রহমান (২৫)। তারা সবাই উপজেলার লাবু এলাকার বাসিন্দা। এসময় জুয়া খেলার ৪ বান্ডিল প্লেইং কার্ড ও নগদ ২ হাজার ৯১০ টাকা জব্দ করা হয়েছে।

এছাড়াও তাদের গ্রেফতারের পূর্বে পলাতক আসামী আব্দুল মনাফ(৫৫) এর বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলাম বলেন, সিলেটের মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়াইনঘাট নিয়মিত অভিযান পরিচালনা করা হয় থাকে। এরই আলোকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এস আই জাহাঙ্গীর আলম, আখতারুজ্জামান, জহিরুল ইসলাম খান, এএসআই এনামুল হক, সঙ্গীয় ফোর্সসহ গোয়াইনঘাট থানাধীন ১০নম্বর পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামে অভিযান পরিচালনা করে উক্ত জুয়াড়িদের গ্রেফতার করা হয়। পরবর্তী ধৃতদের ওপর মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version