

সুনামগঞ্জের হালুয়ারগাঁও এলাকায় সড়কে দুর্ঘটনায় কয়েক ঘন্টা ব্যবধানে ফের একই স্থানে বাস দুর্ঘটনার খবর পাওয়া গেছে৷
স্থানীয়রা জানান, আজ সন্ধ্যায় ৬টার দিকে একটি যাত্রীবাহি বাস সুনামগঞ্জে প্রবেশ করতে চাইলে বৃষ্টিতে কর্দমাক্ত পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিগবাজি খেয়ে খাদে পড়ে যায়।
এসময় স্থানীয়দের সহযোগিতা যাত্রীদের উদ্ধার করা হয়।
বাস খাদে পড়ে অন্তত ১৫জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানিয়রা। আহতদের মধ্যে গুরুত্বর নেই বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ফুয়াদ মনি বলেন, সিলেট থেকে একটি যাত্রীবাহি বাস সুনামগঞ্জে প্রবেশ করতে চাইলে হালুয়ার ঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সড়ক দিয়ে হাওর থেকে মাটি আনা হয়। এই মাটি রাস্তায় পড়ে। বৃষ্টি হওয়ার কারনে রাস্তা পিচ্চি হয়ে যাওয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অনেকেই আহত হয়েছেন। তবে বড় কিছু হয়নি।
দুর্ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসর লোক পাঠিয়েছি। গুরুতর কোনো হতাহতের খবর পায়নি৷
এরআগে সকালে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে হালুয়ার গাঁও এলাকায় দুইজন নিহত ও দুইজন আহত হন।


