

জৈন্তাপুরে উপজেলা প্রশাসন আয়োজিত বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
নিরাপদ জ্বালানি ভোক্তা বান্ধব পৃথিবী এই প্রতিপাদ্য স্লোগান নিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হচ্ছে। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন এক আলোচনা সভা ও র্রালীর আয়োজন করে।
গত ১৫ মার্চ বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলোন উপজেলা পরিষদ চেযারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আজিজুল হক খোকন।

অনুষ্ঠানে এনজিও সংস্থার কর্মী সহ র্রালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন।


