

সিলেট-তামাবিল মহাসড়কের আসামপাড়া এলাকায় ট্রাক মটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এই সংঘর্ষে ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ৷ তাদের মধ্যে গুরুক্বর আহত আব্দুস সালাম (২৭) জয়নাল আবেদীন (২৮) কে সিলেটে প্রেরণ করা হয়েছে ৷

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায় সিলেট হতে জাফলং মুখি দ্রুত গামী ট্রাকের সাথে জৈন্তাপুর গামী মটর সাইকেলের সংঘর্ষ ঘটে ৷ এই ঘটনায় ৫জন আহত হন ৷ স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন৷ কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে গুরুত্বর ২জনকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন৷ এদিকে গুরুত্বর আহত দুইজনকে সিলেট ইবনে সিনা হাসপাতালো ভর্তি করা হয়েছে ৷ তাদের মধ্যে একজনের অবন্থা সয়কটাপন্ন ৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বলেন ৷ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের খোঁজ খবর নেন এবং দূর্ঘটনায় কবলিত গাড়ী পুলিশ হেফাজতে নেন ৷


