///

৭০ বছর বয়‌সে ক‌লেজ শিক্ষকের বিয়ে, অতঃপর

8 mins read

বয়স কোনো ব্যাপারই না। সেটা আরেকবার প্রমাণ করলেন ৭০বছরের শিক্ষক। এই বয়সে এসে বাগেরহাটের মোংলার ৩৫বছর বয়সী শাহেদা বেগম নাজুকে বিয়ে করে চিরকুমারত্বের অবসান ঘটালেন তিনি। জাঁকজমকভাবে বিয়ের পিঁড়িতে বসেন রামপাল উপজেলার জিগিরমোল্লা গ্রামের মৃত নওশের আলীর ছেলে হাওলাদার শওকত আলী।

১০ লক্ষ ১ টাকা দেনমোহরে নগদ পাঁচ লক্ষ টাকা উসুলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দুই পরিবারের আত্মীয় স্বজনের উপস্থিতে এ বিবাহ সম্পন্ন হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ‌দিন বাগেরহাটের রামপাল সরকারি কলেজের শিক্ষক ছিলেন বর শওকত আলী। অবসরে আসার পর বর্তমানে নিজে একাকিত্ব বোধ করছি‌লেন। এক সময় পরিবারের হাল ধরতে এবং ভাইবোনদের দায়িত্ব নিতে সংসার করা হয়ে ওঠেনি তার। জীবনের মূল্যবান সময় তিনি শিক্ষকতা, পরিবার ও সমাজ সেবায় ব্যয় করেছেন। তাকে বিয়ের কথা বলা হলেও তিনি কখনো বিয়ে করতে রাজি হচ্ছিলেন না। এবং সারা জীবন চিরকুমার থাকবেন বলে জানাতেন।

বরের আত্মীয় আবদুল হালিম খোকন জানান, সে আমাদের বড় ভাই। আমরা তার কাছে মানুষ হয়েছি। সারাটা জীবন সে আমাদের সুখে-দুঃখে বটবৃক্ষের মতো আগলে রেখেছে। বর্তমানে আমরা নিজেদের নিয়ে কর্ম ও ব্যবসার কাজে ব্যস্ত থাকি। যার কারণে আমাদের বড়ো ভাই অবসরে আসার পর অনেকটা একাকিত্ব বোধ করছিলেন। এছাড়া কনের আগের সংসারের মেয়েটার দায়িত্ব শওকত আলী নিয়েছেন। তারা বর্তমানে সুখে শান্তিতে সংসার করছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version