///

আটপাড়ার মগড়া নদীতে অষ্টমী স্নানোৎসব

7 mins read

নেত্রকোনার আটপাড়ার মগড়া নদীতে অনুষ্ঠিত হয়েছে অষ্টমী স্নানোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসবে যোগ দিতে জেলার বিভিন্ন স্থান থেকে শত মানুষ আটপাড়ার মগড়া নদীর পাড়ে জড়ো হয়।

বুধবার (২৯ মার্চ) ভোর থেকেই পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে আটপাড়ার এ মগড়া নদীর পাড়।

চৈত্র মাসের অষ্টমী তিথিতে এ মগড়া নদীতে স্নান করে পাপ মোচনের আশায় প্রতি বছরই বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বী এখানে আসেন।

সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা গঙ্গাদেবীর চরণে ফুল সমর্পণ করে পূজা, অর্চনা ও প্রার্থনাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পাপমুক্তির বাসনার স্নান সমাপ্ত করেন। অনেকে মানত ক‌রে মনবাসনা পূরণের জন্য।

সোনাজুর কালিবাড়ি গোপাল ঠাকুরের আশ্রমের সাধারণ সম্পাদক প্রেমানন্দ পাল জানান শান্তিপূর্ণ ভাবে বুধবার সকাল ৬টা থেকে সারাদিন মগড়া নদী অষ্টমী স্নান ও তর্পণাদি শান্তিপূর্ণ
ও সারাদিন অষ্টকালীন লীলা অনুষ্ঠিত হচ্ছে। এতে বিভিন্ন ভক্ত বৃন্দ কীর্তন শ্রবণ করে ।

স্না‌নোৎসব‌কে কেন্দ্র ক‌রে মগড়া নদীর আমগাছতলা গ্রামীণ শিল্প মেলার আ‌য়োজন। বাহা‌রি মি‌ষ্টির পসরাসহ বিভিন্ন খেলনার দোকান দেখা গে‌ছে মেলায়।

মগড়া নদীর পাড় ও এর আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব‌্যবস্থা গ্রহণ করা হ‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version