////

ওসমানীনগর গরম তেলে পড়ে দগ্ধ জাপা নেতার মৃত্যু

9 mins read

সিলেটের ওসমানীনগরে গরম তেলের কড়াইয়ে পড়ে আহত জাপা নেতা তাজিদ বকস লিমন (৫৫) মারা গেছেন। শুক্রবার বিকেল ৬টার দিকে একটি প্রাইভেট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

তাজিদ বকস উপজেলার নিজ করনসী গ্রামের মৃত খিদির বক্স ছেলে ও গোয়ালাবাজার ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক। লিমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদের সাবেক সদস্য ও যুবসংহতি নেতা আশিক মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ মার্চ ইফতারের পূর্বমুহূর্তে উপজেলার গোয়ালাবাজারে স্বাদের পাশের ছুরাব মিয়ার দোকানে একটি ঘড়ি মেরামত করাকে কেন্দ্র করে তাজিদ বক্স লিমনের সাথে ছুরাব মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে পাশে ফুটপাতে স্বাদের জিলাপি তৈরি করার কড়াইয়ের মধ্যে পরে গুরুতর দগ্ধ হন লিমন। ঘটনার পর পর তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওসমানী হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন থাকাবস্থায় লিমনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবকর দুপুরে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই জাপা নেতার।

এদিকে, মহাসড়কের গোয়াালাবাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে ফুটপাত দখল করে বিভিন্ন রেষ্টুরেন্ট ব্যবসা চালিয়ে গেলে প্রশাসনের পক্ষ থেকে অপসারণে কোন ধরণের অভিযান চোখে পড়েনি। এলাকার একাধিকজন জানান, রমজান মাসে কর্তৃপক্ষের উদাসীনতায় ফুটপাত দখল করে ইফতার সামগ্রী তৈরি হচ্ছে। এতে ফুটপাত দিয়ে চলাচলে অসম্ভব হয়ে উঠেছে। প্রশাসন যদি একটু সচেতন থাকতো তবে তাজিদ বকস লিমনের এমন পরিণতি হতো না।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version