//

ঈদের দিন বাড়িতে গেল দুই ভাইয়ার লাশ

6 mins read

সাতক্ষীরার তালায় ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল দুই সহোদর ভাইয়ের।

শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় তালার হাজরাপাড়া এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার মাগুরা গ্রামের আসাদ মোড়লের ছেলে ইমরান হোসেন (১৯) ও রিফাত হোসেন (১৬)। এ সময় আহত হয় একই গ্রামের মিঠু গাজীর ছেলে সুজন গাজী (২৫)। আহত মিঠুর বারতে মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেশ চন্দ্র দেবনাথ জানান, শুক্রবার সন্ধ্যায় পাটকেলঘাটা এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তালার হাজরাপাড়া মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে ইমরান মারা যান। এ সময় উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে যাওয়ার পথে মধ্যে রিফাতও মারা যান।

শনিবার (২২ এপ্রিল) সকালে দুই ভাইয়ের লাশ বাড়িতে পৌঁছেছে বলে জানান তিনি। পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, মৃত্যুর বিষয়টি আমাদেরকে এখনো কেউ জানায়নি।

তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে ঘটনাস্থল পাটকেলঘাটা থানার আওতায়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version