//

চট্টগ্রামের আগুন নিয়ন্ত্রণে, রেল চলাচল স্বাভাবিক

5 mins read

নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের দেওয়ানহাট এলাকার ঢাকাচট্টগ্রাম রেল রুটের পাশে অবস্থিত টায়ার মার্কেটের আগুন। একইসঙ্গে স্বাভাবিক হয়েছে এই রুটের ট্রেন চলাচল। শনিবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

এর আগে শনিবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এ আগুন লাগে। এ কারণে চট্টগ্রাম স্টেশনে কোনো ট্রেন প্রবেশ করতে বা বের হতে পারেনি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৮ ইউনিটের চেষ্টায় টায়ার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম জানান, ঢাকা থেকে আসা সোনার বাংলা আগুনের কারণে স্টেশনে ঢুকতে পারেনি। এছাড়া মার্শাল ইয়ার্ড থেকে আসা বিজয় ও মহানগর এক্সপ্রেসও আটকা পড়ে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version