//

ডেকে নিয়ে বন্ধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

7 mins read

লালমনিরহাটের পাটগ্রামে বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় আইয়ুব আলী (২৬) নামে নিহতের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ মে) রাতে উপজেলার দহগ্রাম ইউনিয়নের সীমান্তবর্তী তিস্তা নদীর চরে ঘটনা ঘটে। 

নিহতের নাম রফিকুল ইসলাম। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চিলকুড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। অপরদিকে গ্রেপ্তার আইয়ুব আলী (২৬) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চকদফর গ্রামের ইনছান আলীর ছেলে।

জানা গেছে, দিনাজপুর থেকে পাটগ্রামের গুচ্ছগ্রাম এলাকার জুলফিকার আলীর বাড়িতে বেড়াতে আসেন দুই বন্ধু আইয়ুব আলী ও রফিকুল ইসলাম। শুক্রবার রাতে ভারতীয় সীমান্তের কাছে তিস্তা নদীর চরে মদ পানের একপর্যায়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় আইয়ুব আলী ক্ষিপ্ত হয়ে রফিকুলের গলায় রশি  পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে নিহতের লাশ চরের বালুতে পুঁতে রাখে। এদিন রাতেই পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তিস্তার চর থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আইয়ুব আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version