
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের পাথারিয়াকান্দা নোয়াগাঁও গ্রামে রবিবার (২১মে) সকালে ডোবার পানিতে ডুবে আলিফ নূর নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের দিনমজুর হেলিম মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই শিশুটি রবিবার সকাল আটটার দিকে নিজেদের বাড়ির উঠানে খেলাধূলা করতে করতে এক পর্যায়ে বাড়ির উত্তরপাশে থাকা ডোবার পানিতে ডুুবে গিয়ে তলিয়ে যায়। ওইদিন সকাল সাড়ে নয়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উপজেরার সুখাইড় বাজারে নিয়ে গেলে স্থানীয় এক পল্লী চিকিৎসক ওই শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা এই খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।


