
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :: নেত্রকোনার আটপাড়ার উপজেলা প্রশাসন আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -বালিকা (অনুর্ধ্ব-১৭)
এর ফাইনালে তেলিগাতী ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দুওজ ইউনিয়ন।
বৃহস্পতিবার (২২ জুন) বিকাল ৩টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত।
৬নং দুওজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল হক তালুকদার, ৫নং তেলিগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র দাস প্রমুখ। আগামীকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


