////

লাউয়াছড়া বন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

4 mins read

মৌলভীবাজারের লাউয়াছড়া বন থেকে গাছে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৯ টার দিকে লাউয়াছড়া বনের আমতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মো.আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন,লাশ অর্ধগলিত অবস্থায় বনে একটি গাছে ঝুলন্ত ছিলো। স্থানটি বনের আমতলী এলাকার রেললাইনের ১০০ গজ দূরত্বে। বনবিভাগের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করেছে।

লাশের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে অজ্ঞাত ব্যাক্তির পরিচয় সনাক্তের চেষ্টা করছে শ্রীমঙ্গল থানা পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসাপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version