////

দিনভর খুঁজেও পাওয়া যায়নি কোম্পানীগঞ্জে নৌকা ডুবে নিখোঁজ শ্রমিককে

5 mins read

বুধবার দিনভর খুঁজেও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লম্বাকান্দি গ্রামের পশ্চিম হাওরে (বড়হাওর) নৌকা ডুবে নিখোঁজ ফরিদ মিয়ার(৪৩) সন্ধান পাওয়া যায়নি।

দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে চেষ্টা করেও ফরিদ মিয়াকে খুজে পায়নি। এর আগে বুধবার (১২জুলাই) ভোর ৫টায় ৪৫জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। ফরিদ মিয়া উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত সাহেব আলীর পুত্র। এ সময় নৌকায় থাকা অন্য ৪৪জন যাত্রী কোনমতে সাঁতরে তীরে আসতে সক্ষম হোন।

জানা যায়, ভোরে লম্বাকান্দি গ্রাম থেকে ইছামতী নদীতে চুনাপাথরের কাজের উদ্দেশ্যে ৪৫জন শ্রমিক নিয়ে ইঞ্জিন চালিত নৌকাটি যাচ্ছিল। নৌকাটি লম্বাকান্দির পশ্চিম হাওরে যাওয়ার পথে আফালে (ঢেউ) নৌকা ডুবে যায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, নৌকা ডুবে হাওরে একজন নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version