
এযাবত কালে বাংলাদেশে বিভিন্ন আলোচনা সমালোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে হুমকিদাতা আবু আহমদকে সিলেটের গোলাপগঞ্জ হতে গ্রেফতার করা হয়েছে।
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর নিদের্শনায় অদ্য ২৫ জুলাই বিকাল সাড়ে ৩ টায় গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ দাস ও গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দ্বয়ের নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিমের বিশেষ অভিযান পরিচালনা করে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম-কে মোবাইল ফোনে হুমকির অভিযোগের প্রেক্ষিতে গোলাপগঞ্জ মডেল থানাধীন ৮ নম্বর ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ (তিরাঙ্গা) গ্রামের ফয়সল বারী উরফে সোনা মিয়ার ছেলে অভিযুক্ত আবু আহমদ (২৫) কে তাহার নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে। তার সাথে থাকা মোবাইল ফোন এবং উক্ত ঘটনায় ব্যাবহৃত সিমকার্ডটি জব্দ করা হয়। বর্তমানে অভিযুক্ত আবু আহমদ গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ হেফাজতে আছে। আগামী কাল থাকে আইনগত ব্যবস্থা গ্রহনের পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে বলে সংবাদ মাধ্যমেকে নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক।


