//////

শ্রীমঙ্গলে ১৪ টি জলাশয়ে ৪১১ কেজি মাছের পোনা অবমুক্ত

8 mins read

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্দ্যোগে মাছের পোনা অঙ্গমুক্ত করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার হাইল হাওর সহ ১৪ টি সরকারি, প্রাতিষ্ঠানিক এবং উন্মুক্ত জলাশয়ে মোট ৪১১ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমূক্ত করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন জলাশয়ে এসব মাছের পোনা অবমুক্ত করেন মৌলভীবাজার-৪, শ্রীমঙ্গল- কমলগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মৎস্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক মো. আনোয়ার হোসেন, মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা, মুহম্মদ মিজানুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরাজুল কবির।

এছাড়াও পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আশিকুর রহমান আশিক সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version