
জৈন্তাপুর প্রতিদিন ডেস্ক :: সিলেটের জৈন্তাপুর সড়ক দূর্ঘটনার ১কিশোর নিহত।
স্থানীয় সূত্রে যানাযায়, ১০ মে শুক্রবার রাত ১১ টায় দরবন্ত বাজর হতে বাড়ী ফেরার দরবস্ত টু চতুল রাস্তার দরবস্ত ইউনিয়নের খাদ্য গোদামের সম্মুখে নাম্বার বিহীন সিএনজি ও মটর সাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় মারাত্বক আহত মটর সাইকেল আরোহী মো. ইয়াছির আরাফাত (১৮) গুরুত্বর আহত হন। নিহত মো. ইয়াছির আরাফাত দরবস্ত ইউনিয়নের করগ্রামের বাসিন্ধা মো. আব্দুস শুকুর এর ছেলে।
দূর্ঘটনার পরপর স্থানীয় জনতা গুরুত্বর আহত মো. ইয়াছির আরাফাতকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ৪৫ মিনিটের সময় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেন তার চাচাা উপজেলা ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ মাসুম।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম জানান, দূর্ঘটনায় আহত আরাফাত মারা যাওয়ার সংবাদটি কিছুক্ষন আগে জানতে পারি। দূর্ঘটনার বিষয়টি খতিযে দেখা হবে।


