/

দাউদকান্দির পৌর বাজারে আগুনে পুড়েছে ৯ দোকান

5 mins read

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :: কুমিল্লার দাউদকান্দিতে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার রাত ৩টার দিকে উপজেলার পৌর বাজারের চেঙ্গাকান্দি ঘাটে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মকর্তা এরশাদ হোসাইন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে। আগুনে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই বাজারের ব্যবসায়ী শাওন।

আজ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত দোকানগুলো ঘুরে দেখে বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে সরকারিভাবে যতটুকু সাহায্য সহযোগিতা করার প্রয়োজন তা আমরা করব।’

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version