//

কুমিল্লার লাকসামে একদিনে পৃথক স্থানে দুটি খুন

7 mins read

কুমিল্লার লাকসামে একদিনে পৃথক স্থানে দুটি খুনের ঘটনা ঘটেছে। কুমিল্লার লাকসামে একদিনে পৃথক স্থানে দুটি খুনের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, শহীদ উল্লাহ সরু মো. মোখলেসুর রহমান। 

রোববার (২৭ অক্টোবর) রাত ১১টায় লাকসাম পৌরসভার মিশ্রী গ্রামে মো. মোখলেসুর রহমান (৫৮) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, একই গ্রামের হকার সুজন (৩০) বিডিআর মানিকের বাসার ভাড়াটিয়া মোখলেছুর রহমানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুজন তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। তাৎক্ষণিক মোখলেসুর রহমানকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত মোখলেসুর রহমানের বাড়ি সিলেটে। তিনি ওই গ্রামের বিডিআর মানিকের বাসায় ভাড়া থাকতেন। একই দিন সকাল দশটায় উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জমি থেকে মাটি কাটা নিয়ে শহিদুল্লাহ সরু (৬৫) নামে এক বৃদ্ধ খুন হন।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, আমুদা গ্রামে বৃদ্ধ নিহতের ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে। রাতে মিশ্রী গ্রামে মোখলেসুর রহমান নিহতের ঘটনায় জড়িতকে গ্রেফতারে অভিযান চলছে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এবং মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version