/////

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত

4 mins read

সিলেট তামাবিল মহাসড়কে বাস-মটরসাইকেল দূর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, ১৩ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর ১০নম্বার কুপের সম্মুখে ফিসারী সংলগ্ন স্থানে বাস মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন।

নিহত ব্যক্তি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি (পশ্চিম ছটি) গ্রামের মরহুম লাল মিয়া হাজীর ছেলে সাদিকুর রহমান (৪০)। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক চতুল বাজার শাখায় কর্মরত ছিলেন। বাড়ী ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হন। দূর্ঘটনার পরপর সিলেট তামাবিল মহাসড়কে যান চলাচল বন্দ রয়েছে।

তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে টহল টিম প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version