//

রিকশার যাত্রীদের বাঁচাতে গিয়ে ব্রিজের রেলিংয়ে ঢুকে গেল ট্রাক

13 mins read

মাগুরার শ্রীপুর উপজেলার সদর ইউনিয়নের লাঙ্গলবাধ-শ্রীপুর সড়কের গোয়ালপাড়া ডাবল ব্রিজের রেলিংয় ভেঙে মাঝ বরাবর বালুবোঝাই একটি ট্রাক ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৪ নভেম্বর) বিকেলে ঘটনা ঘটে। দুর্ঘটনার সংবাদ শুনে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসেন এবং উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লাঙ্গলবাঁধ ঘাট থেকে ১০ চাকা একটি ড্রাম ট্রাক যার নং- ঝিনাইদহ- ট, ১১-১৯৭৩  ২৫-৩০ টন বালু বোঝায় করে শৈলকূপা উপজেলার হাটফাজিলপুরের উদ্দেশ্যে যাত্রা করে। রবিবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীপুর ইউনিয়নের খালগোয়ালপাড়া ওয়াপদা খাল ব্রিজের কাছে পৌঁছালে বিপরীতমুখী একটি দ্রুতগামী যাত্রীবাহী সিএনজি ট্রাকের মুখোমুখি অবস্থানে চলে আসে তখন ট্রাক ড্রাইভার দুর্ঘটনা এড়াতে সিএনজি ও যাত্রীদের জীবন বাঁচাতে নিজের জীবনকে বাজি রেখে পার্শ্ববর্তী খালের ব্রিজের রেলিংয়ে ট্রাকটি আঘাত করে রেলিংটি ভেঙ্গে ফেলে। ট্রাকের একটি অংশের ৩টি চাকা ভাঙ্গা রেলিংয়ে ঢুকে গিয়ে খালের উপর ঝুলতে থাকে। দুর্ঘটনার পরপরই পুরো সড়কটি অবরুদ্ধ হয়ে যায়। সড়কের দুইপাশ গাড়ীর দীর্ঘ লাইন পড়ে যায় এবং শতশত লোক ভিড় জমাতে থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে স্থানীয় লোকজনের সহযোগিতায় ঝুঁকিপূর্ণ ট্রাক থেকে বালু অপসারণ করে সন্ধ্যার দিকে ট্রাকটি উদ্ধার করা করা।

প্রত্যক্ষদর্শী ও গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা মঞ্জু বিশ্বাস জানান, বিকেল সাড়ে তিনটার দিকে খালের ব্রিজের উপর দ্রুতগামী সিএনজি ও যাত্রী বাঁচাতে গিয়ে বালু বোঝায় ট্রাক ব্রিজের রেলিংয়ে আঘাত করে রেলিং ভেঙ্গে গাড়িটি খালে পড়ার উপক্রম হয়ে পড়ে।

ট্রাক চালক লিটন মিয়া বলেন, লাঙ্গলবাঁধ থেকে বালু নিয়ে শ্রীপুর হয়ে হাটফাজিলপুর যাচ্ছিলাম। আমার গাড়ির গতি নিয়ন্ত্রণেই ছিল। গোয়ালপাড়া ডাবল ব্রিজে পৌঁছালে  দ্রুতগামী একটি সিএনজি ট্রাকের মুখোমুখি চলে আসে। সিএনজিতে থাকা ১০ জন মানুষের জীবন  বাঁচাতে ট্রাক থামানোর চেষ্টা করি। একপর্যায় ব্রিজের রেলিংয়ে লাগিয়ে দিই।

শ্রীপুর থানার এস,আই মনসুর রহমান বলেন, আমরা খবর শুনে ঘটনাস্থলে যাই এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রাক থেকে বালু নামিয়ে ট্রাকটি উদ্ধার করে মালিকের প্রতিনিধির কাছে বুঝে দেওয়া হয়। তবে, দুর্ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version