//////

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের গভীর ষড়যন্ত্র চলছে ……..জমিয়ত মহাসচিব

10 mins read

জমিয়তে উলামায়ে ইসলামে বাংলাদেশ’র মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের গভীর ষড়যন্ত্র চলছে। তা বাস্তবায়নে কাজ করছে ইসকন নামক একটি হিন্দত্ববাদী সংগঠন। আজকের চট্রগ্রামের আদালত এলাকায় তারা যে উগ্রতা দেখিয়েছে তা ভয়ানক। ২৪’র ছাত্রজনতার ঐক্যবদ্ধভাবে যেভাবে স্বৈরশাসক বিদায় করেছে ঠিক সেই ভাবেই এসব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।

কোন ভাবেই দেশে আর ইসলাম বিরোধী কোন শক্তিকে শাসন ক্ষমতায় আসতে দেয়া হবেনা। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসতে চান তাদেরকে সতর্ক করে তিনি বলেন, আপনাদের চিন্তা চেতনাও বদলাতে হবে। ৯০ভাগ মুসলমানের দেশে ইসলামী মূল্যবোধের প্রতি আপনাদের অকুন্ঠ সমর্থন তাকতে হবে।

সোমবার রাত ৯টায় সুনামগঞ্জের দিরাই উপজেলা জমিয়ত কার্যালয়ে দিরাই উপজেলা জমিয়ত ও সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে সব ধরনের সহযোগিতা প্রধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, নির্বাচনের সময় কাছে আসলে দলীয় ফোরামে আলোচনা করে বৃহত্তর সিলেটের সবকটি আসনে দলীয় প্রার্থী দেয়া হবে। সমমনা ইসলামী দলগুলোকে একটি জোট গঠনের জন্য শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম কাজ করে যাচ্ছেন। যদি আল্লাহ পাক চান তহলে জোট হবে।

দিরাই উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা মহিউদ্দিন কাসিমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাছির, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলান তৈয়বুর রহমান, জমিয়ত নেতা মাওলানা হুসাইন আহমদ, মুশতাক আহমেদ, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা এখলাছুর রহমান, মাওলান লুকমান আহমদ, জেলা যুবজমিয়তের সাধারণ সম্পাদক মাওলান উবায়দুল হক চৌধুরী, দিরাই পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলান আবিদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version