/////

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৫০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

6 mins read

৬ ও ৭ ডিসেম্বর ২০২৪ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, নোয়াকোট, শ্রীপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিল, পান্থুমাই, লবিয়া, উৎমা, বিছনাকান্দি, কালাসাদেক এবং পাথর কোয়ারী বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, শুটকি, অলিভ ওয়েল, বিড়ি, মদ, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ইজি বাইক এবং অবৈধ ভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। যার আনুমানিক সিজার মূল্য- ৫০লক্ষ ৭৩হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version