////

বিজিবি হাতে ভারতীয় বিয়ারসহ ২জন আটক

6 mins read

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অভিযানে ভারতীয় বিয়ারসহ ২জন আটক করেছে।

বিজিবি সূত্র জানায়, ৮ ডিসেম্বর রবিবার গভীর রাত আনুমানিক সাড়ে ৩টায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ বিছনাকান্দি বিওপি’র সীমান্ত পিলার ১২৬৪ মেইন পিলারের ৬-এস এলাকা হতে আনুমানিক ৫শত গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদেশ্বর নামক স্থানে অভিযান পরিচালনা করে মাদক সহ গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে মো. আবুল হোসেন (২৭) এবং হবিগঞ্জের নবীগঞ্জ থানার বিলপার গ্রামের মো. মনির মিয়া চৌধুরী ছেলে মো. মনছুর চৌধুরী (২৩) আটক করা হয়। এসময় তল্লাসী করে ৫ বোতল বিয়ার এবং ১টি ইয়াহামা (এমটি-১৫) মোটর সাইকেল জব্দ করা হয়।

বিজিবির জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালানের সাথে জড়িত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল হাফিজুর রহমান পিএসসি বলেন, সীমান্ত চোরাচালান রোধ কল্পে আমাদের অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় তাদেরকে মাদক সহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version