/////

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি কর্তৃক ১কোটি ৩০লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক

7 mins read

২৪ ও ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় সংগ্রাম, ডিবিরহাওর বিশেষ ক্যাম্প, বিছনাকান্দি, প্রতাপপুর, তামাবিল, দমদমিয়া, কালাইরাগ এবং বাংলাবাজার বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় গরু, মহিষ, শাড়ী, কমলা, চিনি, সনপাপড়ি, জিরা, কসমেটিকস সামগ্রী, কম্বল, চকলেট, জুস, সিনকারা সিরাপ এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ আটক করে।

এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় শীতের কম্বল, সাবান, নিভিয়া সফট ক্রিম, সানস্লিক শ্যাম্পু, পন্ডস ফেসওয়াস, শাড়ী, বডি লোশন, অলিভ ওয়েল, চকলেট, সনপাপড়ী, সিগারেট আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ০১ কোটি ৩০ লক্ষ টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন৪৮ বিজিব বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version