
রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি (০৫.০২.২০২৬): চুয়াডাঙ্গায় পিআইবি’র আয়োজনে দু’দিন ব্যাপি চুয়াডাঙ্গায় ও মেহেরপুর জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধ ও বৃহস্পতিবার (৪ ও ৫ ফেব্রুয়ারী) সকাল থেকে প্রেস ইনস্টিটিউটের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের প্রথম দিনে পিআইবি’র সমন্বয়ক সাহানোয়ার সাইদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষণ দেন প্রশিক্ষক শিক্ষক নাজিয়া আফরিন মনামী। তিনি,জুলাই অভ্যুত্থান পরবর্তী গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন এআই, ভেরিভিকেশন টুলস এবং ইনফরমেশন ইন্টেগ্রিটি, গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও নিরাপত্তা, মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৌশল এবং দক্ষতা উন্নয়ন ইত্যাদি বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ দেন। দ্বিতীয় দিনে পিআইবি’র সমন্বয়ক সাহানোয়ার সাইদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষণ দেন প্রশিক্ষক বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল।
তিনি, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে সরকার ও প্রশাসন এবং সাংবাদিকতা, ভোট, ভোটার ও নির্বাচন কমিশন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। প্রশিক্ষণে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় কর্মরত ৫০ জন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


