
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার ও ইভেন্ট ম্যানেজমেন্টদের নিয়ে একটি ব্যতিক্রমধর্মী ক্রিকেট টুর্নামেন্ট।
আজ(সোমবার) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত।
৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে ৭২ জন ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার ও ম্যানেজমেন্টরা খেলোয়াড় হিসেবে অংশ নেবেন বলে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান। আগামীকাল জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। এই আয়োজনের মাধ্যমে জেলার পেশাদার ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফাররা একই মঞ্চে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বলে জানান আয়োজকরা।


