////

ময়মনসিংহের জ্বালানী তেলের পাম্পে আজও দীর্ঘ লাইন, সীমাহীন ভোগান্তিতে গ্রাহকরা

5 mins read

আজও ময়মনসিংহের জ্বালানি তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন গাড়ি ও মোটরসাইকেলের চালকেরা। নগরীর গঙ্গাদাস গুহ রোডে অটোমোবাইল ফিলিং স্টেশনের সামনে আজ (বৃহস্পতিবার) উপচে পড়া ভিড়। গতরাতে এ পাম্পে সাড়ে চার হাজার লিটার তেল এসেছে। সকাল সাড়ে নয়’টা থেকে এ পাম্পে তেল দেয়া শুরু করেছে কর্তৃপক্ষ। খবর পেয়ে ভোর থেকেই মোটর সাইকেল, প্রাইভেটকারসহ পেট্রোল চালিত অন্যান যানবাহন এসে লাইনে দাড়ায়। সকাল দশটা নাগাদ এ পাম্পে উপচে পড়া ভিড় হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ রয়েছে। চালকরা বলছেন সকাল থেকে তেল দেয়া শুরু করলে এ পরিস্থিতির সৃষ্টি হতো না। দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকা গ্রাহকরা বেধে দেয়া ২/৩শ টাকার বেশি তেল না পেয়ে আরো দুর্ভোগে পরছেন তারা।

পাম্প কর্তৃপক্ষ বলছে, ১৮ থেকে ২০ হাজার লিটার চাহিদা থেকে মাত্র সাড়ে চার হাজার লিটার তেল পেয়েছি। এখন গ্রাহকদের যে চাপ রয়েছে তাতে আমরা হয়তো সবাইকে তেল দিতে পারবো না।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version