/////

মুক্তাগাছায় মধ্যরাতে ঘুমন্ত ড্রাইভার ট্রাক নিয়ে উঠে গেল দোকানে নিহত ১ আহত ৩

11 mins read

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ত্রিমোহনী নতুন বাজারে এলাকায় মধ্যরাতে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি দোকানে উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও তিনজন আহত হন।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. জাহাঙ্গীর আলম (৩৫) উপজেলার পাইকা শিমলা গ্রামের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে চলমান (ঢাকা মেট্রো ট-১৫১৫২৫) একটি বালুবাহী ট্রাক হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দোকানে উঠিয়ে। এ সময় দোকানের ভেতরে চারজন বসে ছিলেন। ট্রাকটি সরাসরি দোকানের ভেতরে ঢুকে পড়লে জাহাঙ্গীর আলম চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় দোকানের মালিক নুর আলম, পরিবহন শ্রমিক কামাল হোসেন ও রাজমিস্ত্রি আমিরুল ইসলাম আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পৌর শ্রমিক দলের সম্পাদক জহিরুল ইসলাম বলেন, নতুন বাজার ব্রিজ পার হওয়ার পর ট্রাকটি দুটি গাড়িকে সাইড দিতে গিয়ে মূল সড়ক হতে নিচে নেমে যায়। এরপর আর নিয়ন্ত্রণে রাখতে না পেরে চালক ট্রাকটি দোকানে উঠিয়ে দেয়। এতে দুর্ঘটনা ঘটে।

আরেক প্রত্যক্ষদর্শী জানা, গাড়ির চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। ব্রিজের পর থেকে যদি নিরাপত্তা খুঁটি থাকত, তাহলে হয়তো এ দুর্ঘটনা ঘটত না। আমরা সরকারের কাছে দাবি জানাই, ব্রিজের পর দুই পাশে নিরাপত্তা খুঁটি বসানো হোক। এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করে।

এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে জাহাঙ্গীর আলমের বাবা ইউসুফ আলী শোকে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনা স্থলে পুলিশ গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version