///

মুক্তাগাছায় স্কুল শিক্ষার্থী সিয়াম হত্যার প্রতিবাদে সহপাঠীদের মানববন্ধনও সড়ক অবরোধ

10 mins read

ময়মনসিংহের মুক্তাগাছায় স্কুল শিক্ষার্থী সিয়াম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে তার স্কুল সহপাঠীরা। রবিবার দুপুরে ময়মনসিংহ – জামালপুর সড়কের মুক্তাগাছার মানকোন এলাকায় মানকোন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এর আগে শিক্ষার্থীরা সড়কের পাশে মানববন্ধন করে এই হত্যাকান্ডের প্রতিবাদ জানায়। ক্ষেুদে শিক্ষাথীরাও মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।নিহত সিয়াম এই বিদ্যালয়ের ৯ম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী ছিল। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ সরকারসহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ সরকার বক্তব্যে বলেন, সিয়াম এই বি্দ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তার এ ধরণের মর্মান্তক মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। আমরা এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি। এ সময় অন্যান্য বক্তারাও অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বৃহস্পতিবার মুক্তাগাছার পদুরবাড়ি স্কুল মাঠে বৈশাখী মেলায় বন্ধুদের কথা কাটাকাটির জেরে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। নিহত সিয়াম উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ছিল। এ ঘটনায় মুক্তাগাছা থানায় ১৯ জনের নামে হত্যা মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রবীন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম বলেন, নিহত সিয়ামের বাবা আব্দুস সালাম বাদি হয়ে ১৯ জনের নামে হত্যা মামলা করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version