////

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

5 mins read

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোর ৬টার দিকে উপজেলার বেনীপুর এলাকায় নাচোল-আড্ডা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নাচোল উপজেলার আজিমপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মো. সোহাগ হোসেন (১৭) এবং শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গি গ্রামের মোজাম্মেল হকের ছেলে রবিউল আওয়াল জিসান (২৭)। তারা সম্পর্কে সালা-দুলাভাই ছিলেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, ভোরে মোটরসাইকেলযোগে নাচোল-আড্ডা সড়ক দিয়ে যাচ্ছিলেন জিসান ও সোহাগ। এ সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version