///

বরিশালে এক হাজার ইয়াবাসহ রোহিঙ্গা তরুণী আটক

11 mins read

বরিশাল অফিস :: বরিশাল মহানগর পুলিশের বিএমপি অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা তরুণীকে আটক করা হয়েছে।

রোববার (৩ মে) ভোর রাতে নগরীর এয়ারপোর্ট থানাধীন কলসগ্রাম এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক তরুণী জাহিদা বেগম (২০) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. তাহেরের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই মো. আল আমিন নাঈমের নেতৃত্বে একটি বিশেষ টিম রাত প্রায় ২টা ৫০ মিনিটে কলসগ্রাম এলাকার জল কাদের মোল্লা মসজিদের সামনে অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে বরিশালগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের এ-৩ নম্বর আসনে বসা জাহিদা বেগমের কাছে থাকা ব্যাগ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করে পুলিশ।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া ইয়াবাগুলো বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক তরুণীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, মাদক পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি পুরো মাদক সরবরাহ নেটওয়ার্ক শনাক্তে পুলিশের তদন্ত চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, নগরীতে মাদক নিয়ন্ত্রণে মহাসড়ক ও যানবাহনে তল্লাশি আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version