////

বাবার সামনে স্কুলছাত্রী মেয়েকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার লামিন রিমান্ডে

10 mins read

‎রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে দশম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার লামিন ইসলামকে এক দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

গত শনিবার আসামিকে আদালতে হাজির করে উত্তরা পূর্ব থানা-পুলিশ। পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদুজ্জামান। আদালত ওই দিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে আসামির প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। ঘটনার পর থেকে এলাকার বিভিন্ন স্কুলগামী ছাত্রীর মধ্যে ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে। মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে ও ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ ও গ্রেপ্তার, মোটরসাইকেলসহ প্রাইভেটকারের তথ্য সংগ্রহ এবং মামলার মূল রহস্য উদ্‌ঘাটনের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ একান্ত প্রয়োজন।

গাজীপুরের পুবাইল থানার একটি এলাকা থেকে ১ মে দুপুরে মূল আসামি লামিন ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই সময় অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার লামিনের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া উলুখোলা এলাকায়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী উত্তরার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ২২ এপ্রিল দুপুরে পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফেরার পথে উত্তরা পূর্ব থানার সেক্টর-৬ এলাকায় লামিন ইসলাম ও তাঁর সহযোগীরা ওই শিক্ষার্থীকে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। ওই ঘটনায় ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানায় মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version